ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজরত শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মানিক মিয়া নামে ওই যাত্রী ঢাকায় আসেন।

তার কাছ থেকে ২১টি বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯ ৫১০) এক যাত্রী চোরাচালানের স্বর্ণ বহন করছে। এর পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে মানিক মিয়াকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি করে ২১টি স্বর্ণ বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102