ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, প্রতারক শামীম গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৫ বার পঠিত

ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজের উদ্দেশে একত্রিত হয়। এই হজ কার্যক্রমকে ঘিরে নোয়াখালীর চাটখিল সহ দেশের বিভিন্ন স্থানে ভয়ংকর প্রতারণা করে আসছে কয়েকটি চক্র।

এর মধ্যে চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর গ্রামের বেপারি বাড়ির শহীদুল্লাহর ছেলে শামসুদ্দিন শামিম অন্যতম।

নিজেকে সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১২৭) সহ একাধিক হজ এজেন্সির মালিক দাবি করে দীর্ঘদিন ধরে নোয়াখালীর চাটখিল এলাকার হজে যেতে ইচ্ছুক সহজ সরল ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে লাখ লাখ হাতিয়ে নিয়েছে শামসুদ্দিন শামীম নামের এই প্রতারক।

হাজীদের টাকা আত্মসাৎ করে ৬ মার্চ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করে পুলিশ। বশির আহমেদ কানন নামের এক ভুক্তভোগীর করা অভিযোগের ভিত্তিতে আটক করেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী বসির আহমেদ কানন জানান তার পরিবারের সদস্যদের কে হজে পাঠানোর কথা বলে ১৪ লক্ষ টাকা নেই এই প্রতারক শামীম। কিন্তু তার পরিবারের সদস্যদের হজে নিতে পারে নাই এই প্রতারক, এবং দীর্ঘদিন থেকে টাকা ফেরত দেবে বলে ঘুরাচ্ছে। গতকাল ৬ মার্চ সকালে তারা খবর পায় প্রতারক শামীম পালিয়ে আমেরিকায় চলে যাচ্ছে তখন ইমিগ্রেশন পুলিশের সহযোগিতা নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে রাজধানীর ওয়ারী থানা পুলিশ আটক করে।

আর এক ভুক্তভোগী চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের শাহ আলম তফদার জানান তার এবং তার পরিবারকে হজে নেওয়ার কথা বলে ২০১৭ সালে ৭ লক্ষ টাকা নেয় এই প্রতারক শামীম পরে হজে নিতে না পারলে ৭ লক্ষ টাকার একটি চেক দেয় এই প্রতারক কিন্তু ওই চেক দিয়ে টাকা তুলতে না পেরে তাদের সন্তান সাইফুল ইসলাম নোয়াখালীর আদালতে মামলা (দায়রা ৪৮৭/১৯) দায়ের করে। তাহা নোয়াখালীর যুগ্ন-২ দায়রা ও জজ আদালতে বিচারাধীন রয়েছে।

উপজেলার পৌরকোট ইউনিয়নের আব্দুল কাদের জানান তিন বছর পূর্বে তার বোনকে হজে নেওয়ার জন্য তিন লক্ষ টাকা নেয় এই প্রতারক শামীম কিন্তু দীর্ঘ তিন বছর থেকে নানান ধরনের কথা বলে ঘুরাচ্ছে এখন টাকাও ফেরত দিচ্ছে না হজে নেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত দিচ্ছে না।

উল্লেখ্য সরকার অনুমোদিত হজ এজেন্সি রোজিনা এয়ার ট্রাভেলস (লাইসেন্স নং-১১২৭) এর মালিক পরিচয় দিয়ে অফিস খুলে প্রতারণা করার কারণে ট্রাভেলসের মূল মালিক রোজিনা খাতুন টঙ্গি (পূর্ব) থানায় ১৪ ফেব্রুয়ারি ২০১৯ এ সাধারণ জিডি করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল হাসান তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হজ যাত্রীদের টাকা আত্মসাৎ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময়ে তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: নিউজজি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102