ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজে যেতে করোনার টিকা লাগবে: সৌদি আরব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

চলতি বছরে হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে বলে সম্প্রতি ঘোষণা দেয় সৌদি সরকার। দেশে করোনা টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ায় হজ পালনে দেশটির অনুমতি পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। তবে হজে যেতে নিবন্ধিতদের মধ্যে ৪০ বছরের কম বয়সীদেরও করোনা টিকা দেয়া নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে হজ এজেন্টদের সংগঠন হাব।

করোনাভাইরাসের কারণে গেল বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার অনুমতি পাননি। সম্প্রতি সৌদি স্বাস্থ্যমন্ত্রীর এক আদেশের বরাত দিয়ে দেশটিসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, হজে যেতে হলে করোনা ভ্যাকসিন গ্রহণ হবে মূল শর্ত।

গত ফেব্রুয়ারি থেকে সরকার করোনা ভ্যাকসিন দেয়া শুরু করায় বাংলাদেশিরা এ বছর হজ পালনে সুবিধাজনক অবস্থান থাকবে বলে মনে করছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ২০২০ সালে হজে যেতে চূড়ান্তভাবে নিবন্ধন করেন ৬৭ হাজার। এর মধ্যে টাকা ফেরত নেন ৫ হাজার। তবে এবার কত জন হজ পালনের অনুমতি পাবেন সেটি নিশ্চিত নয়। তবে সৌদি সরকার অনুমতি দিলে নিবন্ধিত ৬২ হাজার জন প্রথমে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।

তিনি জানান, আমরা আশাবাদী সৌদি সরকার বাংলাদেশ হাজি নেবে। তবে কতজনকে নেবে এটা আমরা এখনো কনফার্ম না। কূটনৈতিকভাবে ও হজ মিশন থেকে চেষ্টা করা হচ্ছে। আমাদের কোটা হচ্ছে এক লাখ ৩৭ হজার। যদি এ সংখ্যা নিতে আমাদের অনুমতি দেয়। আমরা প্রস্তুত রয়েছি।

দুই ডোজ টিকা নিতে সময় লাগায় নিবন্ধিতদের পাশাপাশি প্রাক নিবন্ধিতদের একাংশকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়ার আহ্বান জানিয়েছেন হাব সভাপতি।

হজে যেতে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার জন প্রাক নিবন্ধন করেছেন ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102