ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হজ নিবন্ধন: ৯ শতাংশ আসন খালি, কমছে না খরচ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩০ বার পঠিত

হজের খরচ বেড়ে যাওয়ায় চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। ৯ শতাংশ আসন খালি রেখেই গতকাল নিবন্ধনের সময় শেষ হয়েছে।

এদিকে এতো সমালোচনা ও আপত্তি সত্ত্বেও হজের খরচ কমছে না। সবশেষ বিমান মন্ত্রণালয়কে বিমান ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়াও কমছে না।

চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। কিন্তু দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও এই কোটা পূরণ করা যায়নি। চতুর্থ দফায় ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত পাঁচ দিন সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কোনো অবস্থায় নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। কিন্তু শেষ সময়ে সাড়া মিলেছে কেবল চার হাজার ৬০১ জনের। কোটা পূরণ হতে এখনো ১১ হাজার ৫৮৭ জন বাকি; যা মোট কোটার ৯ শতাংশ।

জানা যায়, তৃতীয় দফার শেষ সময় ১৬ মার্চ (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেন এক লাখ ১১ হাজার ১০ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৬৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ এক হাজার ৩২৬ জন। মঙ্গলবার (২১ মার্চ) শেষ সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধন করেছেন এক লাখ ১৫ হাজার ৬১১ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮২৯ জন এবং বেসরকারিতে নিবন্ধন করেছেন এক লাখ পাঁচ হাজার ৭৮২ জন।

চলতি বছর হজের জন্য সরকারি প্যাকেজে সর্বনিম্ন ছয় লাখ ৮৩ হাজার টাকা ও বেসরকারি প্যাকেজ ছয় লাখ ৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্যাকেজের মূল্য বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করছেন। ডলার, রিয়াল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়া বাড়ার অজুহাতে প্যাকেজের খরচ বাড়ানো হয়েছে। এ ছাড়াও প্যাকেজের বাইরে যাত্রীর রয়েছে আরও বিভিন্ন ধরনের খরচ। সব মিলে প্যাকেজের বাইরে আরও খরচ রয়েছে।

হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত বাড়ানো নিয়ে সমালোচনার ঝড় বইছে। খরচ কমানের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে খরচ কমানোর সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102