ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ আলোচনায় ম্যারাডোনার সেই চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

সম্প্রতি প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার একটি চিঠি ফুটবলবিশ্বে হইচই ফেলে দিয়েছে।

চিঠিতে ম্যারাডোনা লিখেছিলেন– ‘লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক।’ অনেকের মনে প্রশ্ন জেগেছে– মৃত্যুর আগে কি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি টের পেয়েছিলেন ম্যারাডোনা!

তবে অনেক আর্জেন্টাইনের মতে, চিঠিতে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়ে গেছেন ম্যারাডোনা। চিঠিটি গত ১৩ অক্টোবর লিখেছিলেন ম্যারাডোনা। চিঠির নিচে তার সই রয়েছে।

ম্যারাডোনা লেখেন– ‘গভীরভাবে চিন্তা করার পর আমার ইচ্ছা যে, লেনিনের মতো আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালোবাসা জানিয়ে যাক সেখানেই।’

অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাবেক কম্যুনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মরদেহের মতোই নিজের দেহ সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করে গেছেন ম্যারাডোনা।

কমিউনিজমের বিপ্লব তথা রুশ বিপ্লবের পর ১৯২৪ সালে মারা যান ভ্লাদিমির লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা রয়েছে।

ম্যারাডোনার এমন চিঠির বিষয়ে তার আইনজীবী মারিয়ো বাউড্রি বলেন, ‘এমন ইচ্ছার বিষয়ে আমার জানা ছিল না। তবে ম্যারাডোনা চেয়েছিলেন এমন কোথাও তার সমাধি করা হোক যেখানে সব ভক্ত আসতে পারবেন। এ নিয়ে ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেছিলেন।’

এদিকে এরই মধ্যে ম্যারাডোনার রেখে যাওয়া সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনি লড়াইয়ে জড়িয়েছেন। বিষয়টির নিষ্পত্তিতে তার মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করার চিন্তাভাবনা চলছে।

প্রসঙ্গত, গত ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা। আর্জেন্টিনার ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের বয়স হয়েছিল ৬০ বছর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102