ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ ‘জয় বাংলা’ বলে স্লোগান, তারপর যা ঘটলো

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

রাজধানীর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান ও ‘শেখ হাসিনা দেশে ফিরে আসবেন’ বলায় গণপিটুনি শিকার হয়েছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন। আমি একজন মুক্তিযোদ্ধা। জয় বাংলা বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন।

শহীদ নূর হোসেনকে স্মরণ ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনপ্রতিষ্ঠা’র দাবিতে আজ বিকালে জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। অপরদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত ও দলটির বিচারের দাবিতে একইস্থানে দুপুরে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

সকাল থেকে তাই জিরো পয়েন্টে জড়ো হতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় তারা আওয়ামী লীগ বিরোধী বিরোধী মিছিল করেন। তাদের ফ্যাসিবাদবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, সকাল থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি-যুবদল-মহিলা দলসহ দলটির নেতা-কর্মীরা।

তবে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102