ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ বৃষ্টিতে ভোটারদের ভোগান্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত
সংগৃহীত ছবি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দিনের শুরুতে বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ভোটাররা।

কুমিল্লা নগরের হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, বড় পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৪নং ওয়ার্ডের মুরাদপুর অহিদউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩নং ওয়ার্ডের থিরাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

বুধবার (১৫ জুন) সকাল ৯টায় বৃষ্টি শুরু হলে দিগ্বিদিক ছোটাছুটি করেন ভোটাররা। তবে এর মধ্যেই কেউ কেউ ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন।

থিরাপুকুরপাড় বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার তপন কুমার দাস বলেন, এটি নারীদের কেন্দ্র। এখানে তাদের উপস্থিতি অনেক। হঠাৎ বৃষ্টি আসায় দুর্ভোগে পড়েছেন তারা।

কাটাবিল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে বৃষ্টিতে ভিজে নৌকার ভোটারদের কেন্দ্রে ঢোকান কর্মী আমজাদ হোসেন। তিনি বলেন, দলের জন্য খাটছি। বৃষ্টি কিছুই নয়।

কুমিল্লা জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, আজ আষাঢ়ের প্রথম দিন। ফলে সারাদিন বৃষ্টি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102