ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ যেভাবে যানজটমুক্ত হলো খোয়ারপাড় শাপলা চত্বর মোড়!

শেরপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৮৫ বার পঠিত

যানজটে প্রতিদন নাকাল শেরপুর পৌর শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকার ভোক্তভোগী মানুষ। খোয়ারপাড় শাপলা চত্বর মোড়টি শেরপুর জেলা শহরের সাথে অন্য পাঁচটি উপজেলার যোগাযোগের প্রধান স্থান। মোটর সাইকেল,অটো রিক্সা, সিএনজি, ভটভটি, বাস ট্রাকে পণ্য ও মানুষ উঠানামার এক মহা ব্যস্ত সড়কের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়। কাক ডাকা ভোর থেকে মধ্য নিশি পর্যন্ত যানজট এখানকার চির চেনা এক ভোগান্তি।

২৯জুন বিকেলে পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদাযন প্রাপ্ত) খোরশেদ আলম যানজট ছাড়াতে ওই মোড়ে আসেন। ওই দুই কর্মকর্তা মোড়ে আসার পাঁচ মিনিটের মধ্যেই যানজট সেরে যায়। ওই দুই কর্মকর্তার নির্দেশে পণ্য ও মানুষ উঠানামার জায়গা গুলোতে গাড়ীর হ-য-ব-ড়-ল অবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণে চলে আসে। ওই দুই কর্মকর্তা নিজে দায়িত্ব পালন করেন কিছু সময়। এসময় দায়িত্বরত ট্রাফিক পুলিশও ব্যস্থ হয়ে পড়ে জ্যাম নিয়ন্ত্রণে। এতে বহু সংখ্যক গাড়ী ও মানুষের এই জ্যামের মোড়টি জ্যাম বিহীন শান্ত সড়কে পরিণত হয়। ওই দুই কর্মকর্তা গাড়ীর ড্রাইভার ও সাধারন মানুষজনকে ট্রাফিক আইন মেনে সুশৃংখল ভাবে চলাচলের অনুরোধ করেন। কিছুক্ষন নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। কোন গাড়ী কোথায় থামবে, যাত্রি কোথা থেকে উঠবে, নামবে এসব নানা নির্দেশনা দেন। ঘন্টা দেড়েকে কর্মকর্তারা ওই খানে অবস্থান করেন।

পুলিশ সুপার আকরাম হোসেন বলেছেন, এই জ্যাম নিয়ন্ত্রণে ড্রাইভার ও জন সাধারনদের আরও সচেতন করতে হবে। পুলিশ সুপার এসময় দায়িত্বরত ট্রাফিক পুলিশকে সব সময় এই সড়কটিকে জ্যাম মুক্ত রাখতে রাকতে কড়া নির্দেশ দিয়েছেন। এসময় উপস্থিত মানুষজন বলেছেন ঠেলার নাম বাবাজি। আহা! প্রতিদিন যদি কর্মকর্তারা এভাবে আসেতেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোড়টি যানজট মুক্ত ছিলো।

এর আগে পুলিশ সুপার জেলা পরিবহন মালিক শ্রমিকদের সাথে তার অফিসে বৈঠক করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102