ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ স্কুলে উপস্থিত ইউএনও, শিক্ষকের উকুন বেছে দিচ্ছে শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত
শিক্ষকের চুলের বেণি করছেন নারী

সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, সকাল সাড়ে ৯টায় শিক্ষকদের স্কুলে উপস্থিত হওয়ার কথা থাকলেও সময়মতো আসছেন না শিক্ষকরা। কোনও কোনও স্কুলে ২/১ জন শিক্ষক উপস্থিত হলেও কিছু স্কুলে শিক্ষকরা বারান্দায় শিক্ষার্থীদের দিয়ে চুলের উকুন বেছে নিচ্ছেন। কোথাও চুলের বেণি বাঁধেন। শ্রেণিকক্ষে শিক্ষক না থাকায় হৈ-হুল্লোড় করে শিশু শিক্ষার্থীরা।

ইউএনও উজ্জল হোসেন জানান, তিনি উল্লাপাড়া উপজেলায় কয়েকদিন আগে হিসেবে যোগ দেন। বৃহস্পতি ও শনিবার (৭ ও ৯ এপ্রিল) তিনি উপজেলার মগড়া চড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। সকাল সাড়ে ৯টায় কোনও প্রাথমিক বিদ্যালয়েই একজন শিক্ষককেও স্কুলে উপস্থিত পাননি তিনি। বেলা ১০টা পর্যন্ত অধিকাংশ স্কুলে বেশিরভাগ শিক্ষক আসেন না।

শিক্ষক না আসায় ক্লাস নেন ইউএনও

তিনি জানান, রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, স্কুলের বারান্দায় এক শিক্ষকের চুলের বেণি বেঁধে দিচ্ছেন অন্য এক নারী। অন্য একটি স্কুলে এক শিক্ষককে শিক্ষার্থীদের দিয়ে মাথার উকুন বেছে নিতে দেখেন।

ইউএনও আরও জানান, তিনি স্কুলে প্রবেশ করার পর বারান্দায় বসা শিক্ষকরা দ্রুত তাদের অফিসকক্ষে ঢুকে পড়েন। দবিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে কোনও শিক্ষক না থাকায় শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের হইচই থামান এবং শিক্ষকরা না আসা পর্যন্ত পাঠদান করেন। যেসব স্কুলে অব্যবস্থাপনা পাওয়া গেছে সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি উপজেলা শিক্ষা অফিসকে জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মাহমুদ জানান, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর শ্রেণি পাঠদান ব্যবস্থার বিষয়ে ইউএনও জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তিনি বিভাগীয় ব্যবস্থা নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102