ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রিজভী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৩ বার পঠিত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি বলেন, দুপুর একটার দিকে রুহুল কবির রিজভী হৃদ্‌রোগে আক্রান্ত হন। এ সময় তিনি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছিলেন।

বিএনপির সূত্র জানায়, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রুহুল কবির রিজভীকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সেখান থেকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, রুহুল কবির রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

সাবেক ছাত্রনেতা রিজভী ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102