ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হত্যার পর ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সালমা বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই নারীর স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে কালীগঞ্জ থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা করেছেন ওই নারীর দাদা আবু সুফিয়ান।

এর আগে বুধবার (১৯ জুলাই) রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রপুর গ্রামের অধরা শেখের ছেলে লিটন মিয়ার (৪৩) সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় একই জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কিশামত চরিতাবাড়ি গ্রামের দুলাল মিয়ার মেয়ে সালমা বেগমের (২৪)।

বুধবার রাতে বিদেশ থেকে পাঠানো সালমার বাবার টাকা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে বিরোধ সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত হয়ে স্বামী লিটন লাঠি দিয়ে পিটিয়ে সালমাকে হত্যা করে মরদেহ ঘরে ঝুলিয়ে রাখে। পরে সালমা আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়ানো হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মৃত সালমা বেগমের দাদা আবু সুফিয়ান বাদী হয়ে বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে স্বামী লিটন ও তার পরিবারের সবাই পালিয়ে গেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত ওই নারীর দাদা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102