ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হত্যার পর স্ত্রীর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৫ বার পঠিত

বগুড়ার ধুনটে মিথিলা খাতুন নামের এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ইয়ামিন আলীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) সকালে লাশটি উদ্ধার হয়।

মিথিলার পরিবারের অভিযোগ— দীর্ঘদিন ধরে মিথিলার ওপর নির্যাতন চালাতো স্বামী ও তার পরিবারের লোকজন। দাম্পত্য কলহের জেরে হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে তার স্বামী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আশরাফ আলী জানান, সাত থেকে আট বছর আগে ইয়ামিনের সঙ্গে মিথিলার বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে।

শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধুনট থানার তদন্ত (পরিদর্শক) মো. রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে কি হয়েছে জানি না। রাত সাড়ে ৮টার দিকে খবর আসে মিথিলা ঘরের ভেতরে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়েছে। তবে আমরা যাওয়ার আগে মেয়েটির স্বামী ইয়ামিন লাশ নামিয়ে নেয়। এসময় তাদের বাড়ির আশপাশের কয়েকজন উপস্থিত ছিলেন।

তদন্ত (পরিদর্শক) মো. রাজ্জাকুল ইসলাম বলেন, মিথিলার বাবার অভিযোগ রয়েছে ইয়ামিনের পরকীয়া রয়েছে। এর আগেও কয়েকবার মিথিলাকে তারা নির্যাতন করেছে। ওই ঘটনার কারণে তাকে হত্যা করা হতে পারে। মিথিলার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার স্বামী ইয়ামিনকে আটক করে আনা হয়েছে।

নিহতের বাবা রেজাউল করিম জানান, বিয়ের তিন বছর পর বাড়ির পাশে এক নারীর সঙ্গে ইয়ামিনের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর পরকীয়ায় বাধা দেয় মিথিলা। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একারণেই আমার মেয়েকে হত্যা করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102