ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হত্যা চেষ্টা মামলা: ছাত্রলীগের নেতাসহ জড়িতদের গ্রেপ্তার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত
মানববন্ধন

শেরপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৩ জুলাই) সকালে শহরের নিউমার্কেট মোড়ে সর্বস্তরের জনগণ ও জেলা মোটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মস্তু, আহত ব্যবসায়ীর মেয়ে অপি, ভুক্তভোগী কারিমুল হাসান জিহাদ ও জেলা মোটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা ব্যবসায়ী আব্দুল আওয়ালের ওপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ২৬ জুন রাত সাড়ে ৮টায় শহরের নবীনগর বাসস্ট্যান্ডে আব্দুল আউয়ালের ব্যবসা প্রতিষ্ঠান জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। আওয়াল বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ওই ঘটনায় রেজাউল করিম রেজাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীর বড় ভাই কামাল মিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102