ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হত্যা মামলা: নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান কারাগারে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৬১ বার পঠিত

রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চারটি হত্যা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ জুলাই) এ আদেশ দেন রাঙামাটির জেলা ও দায়রা সিনিয়র জজ মো. শহীদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, রাঙামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা এলাকায় চারটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্ত আসামি। এছাড়া একটি চাঁদাবাজির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। রোববার আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, অমর জীবন চাকমা সব মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের নানিয়ারচর উপজেলার শান্তিদেব চাকমাকে হত্যা, একই উপজেলার শক্তিমান চাকমাকে হত্যা ও কালোময় চাকমাকে অপহরণে পর হত্যা, লংগদু উপজেলার নিরহ রঞ্জন চাকমা ওরফে জঙ্গলি চাকমাকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়।

এছাড়া ২০০৭ সালে পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলাও দায়ের করেন তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা প্রসিত খীসাসহ আরও ২৯ জন অভিযুক্ত রয়েছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। এর আগে, তিনি একই উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102