ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে বজ্রপাতে আকবর আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক উপজেলার কচুয়াদি গ্রামের মৃত আজিজুল্লাহর ছেলে।

জানা যায়, কৃষক আকবর আলী আউশ ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে সকালে বাড়ির পূর্ব পাশে কোদাল নিয়ে মাঠে যান। সকাল ৯টার দিকে আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মাঠে থাকা অন্যান্য কৃষকেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মিরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমদ বলেন, খবর পেয়ে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102