ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকযাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার রাত ৯টার দিকে শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আল আমিন (২৮) চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের জারু মিয়ার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- শায়েস্তাগঞ্জের দুদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩২) ও চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদপুর গ্রামের কুর্শেদ মিয়ার ছেলে আউয়াল (২৮)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, শায়েস্তাগঞ্জ থেকে দুই যাত্রী নিয়ে দেউন্দি যাচ্ছিল একটি ইজিবাইক। ইজিবাইকটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাকচাপা দেয়।

এতে ইজিবাইকের তিন যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহত বাকি দুজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102