ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় চালক নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৬৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় হামিদ মিয়া (৩৩) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।

শুক্রবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হামিদ মিয়া মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে। আহতরা হলেন- একই এলাকার রিপন আহমেদ (২৪) ও রনি মিয়া (২০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, একটি অটোরিকশা মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে আসছিল।

জগদীশপুর তেমুনিয়ায় এসে অটোরিকশাটির চালক হঠাৎ তার নির্দিষ্ট লেন থেকে সরে যান এবং গাড়ি থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোরিকশাটি উল্টে গেলে যাত্রী রিপন ও রনি আহত হন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102