ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে ঘুমন্ত স্কুলছাত্রীকে কোপালো দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে উপজেলার ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোররাতে নিজঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিল স্কুলছাত্রী মারজানা। এ সময় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে যায়। সকালে পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় সে মাটিয়ে পড়ে আছে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে বেলা সাড়ে ১০টার দিকে তাকে সিলেটে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত মোস্তফা মিয়ার কন্যা মারজানা আক্তার (১৬)। সে স্থানীয় ইকরাম হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। হামলার শিকার মারজানার মায়ের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের আটক করা গেলে ঘটনার জট খুলতে পারে।

এ ব্যাপারে হবিগঞ্জ-বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। স্থানীয়রা জমিসংক্রান্ত বিষয় বলে প্রচারণা করলেও আমাদের মনে হচ্ছে অন্য কোনো কারণে এ ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। আমরা আশা করি তাড়াতাড়ি মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102