ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে তিন দস্যুর নামে ৪১ মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার তিন ডাকাতের নামে ৪১টি মামলার তথ্য পাওয়া গেছে। আইনের ফাঁক গলিয়ে ছাড়া পেয়ে তারা রোড ডাকাতি করতো বলে পুলিশ জানিয়েছে।

এ মামলাগুলো হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে তিনি বাংলানিউজকে এতথ্য জানান।

গ্রেপ্তার ডাকাতরা হলেন- সদর উপজেলার সুঘর গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৩২), সানাবই গ্রামের তৈয়ব আলীর ছেলে রহমত আলী (৩২) ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ওলিপুর গ্রামের জলফু মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৪)।

ফারুকের বিরুদ্ধে ১৯টি, রহমত আলীর বিরুদ্ধে ৫টি ও স্বপনের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ডাকাতির প্রস্তুতির সময় ৭টি ধারালো অস্ত্র ও ২টি মোটরসাইকেলসহ এ তিনজনসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ৪১টি মামলায় ওই তিন ডাকাতকে কয়েকবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আইনের ফাঁক গলিয়ে তারা জামিনে মুক্তি পায়। জামিন নিয়েছে উচ্চ আদালত থেকেও।

পরে বি-বাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ থেকে রোডে ডাকাতি করে। দেশের নানা স্থান থেকে এসে অপরাধীরা তাদের সঙ্গে যুক্ত হয়।

এ ব্যাপারে ওসি দিলীপ কান্ত নাথ বলেন, দস্যুরা কারাগারে থাকলে জনতা-পুলিশ উভয়েই শান্তিতে থাকে। পুলিশ মামলা দিয়ে কারাগারে পাঠালেও আদালতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে বের হয়ে যায়। এক্ষেত্রে দস্যুদের জামিনের ব্যাপারে আদালতের কঠোরতা প্রয়োজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102