ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শনিবার দুপুরে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম রহমত আলী (৫০)। তিনি একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের খেলু মিয়ার ছেলে লিংকনের কাছে টাকা পাওনা ছিল রহমত আলীর ছেলে রুবেল মিয়ার। বৃহস্পতিবার ওই টাকা চাওয়া নিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই বিরোধের জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত রহমত আলীসহ উল্লিখিত সংখ্যক লোক আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসাধীন রহমত আলী মারা যান।

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন জানান, রহমত আলী সদর আধুনিক হাসপাতালে মারা গেছেন। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102