ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই শিশু ও মাধবপুরে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ বুধবার বিকেলে ও দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দেশমুখ্য পাড়ায় পুকুরের পানিতে ডুবে তাসপিয়া (৯) ও তার চাচাত বোন নুসরাত (৮) মারা যায়। তাসপিয়া ওই দেশমূখ্যপাড়ার নুর মিয়ার মেয়ে এবং নুসরাত নুরফল মিয়ার মেয়ে। তারা বুধবার বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায়। পরে বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে, হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে লামিয়া বেগম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামে এ ঘটনা ঘটে। শিশু লামিয়া বেগম ওই গ্রামের দুলাল মিয়া মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে লামিয়া খেলতে বের হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। পরে তাকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। ধর্মঘর ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102