ads
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে বাস-ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ নিহত ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ জানান, শাহপুর এলাকায় সিলেটগামী একটি ট্রাক, ঢাকাগামী মাইক্রোবাস এবং আল মোবারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। আহত ১০ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালের পৌঁছার পরে চিকিৎসক আরও একজনে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ঘটনাস্থল থেকে অপসারণের কাজ চলছে। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102