ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে মোটরসাইকেল চাপায় এক পথচারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল চাপায় জাহানারা বেগম (৩০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। তবে জাহানারার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আজমিরীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম পশ্চিমবাগ গ্রামের আব্দুল আহাদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, নিজ গ্রাম পশ্চিমবাগ থেকে বানিয়াচংয়ে আত্মীয়ের বাড়িতে আসার জন্য হেঁটে রওনা দেন জাহানারা বেগম। পথিমধ্যে তিনি সড়কের আঞ্জন নামক স্থানে পৌঁছলে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাটিতে পড়ে যান।

তাৎক্ষণিক পেছন থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেল ওই পথচারীকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ শুরু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড়ভাই আব্দুল আজিজ দাবি করেন, এটা একটি পরিকল্পিত হত্যা। পশ্চিমবাগ এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া ও আজিজুল মিয়ার ছেলে সোয়েব মিয়া ইচ্ছাকৃতভাবে জাহানারাকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করেছে। মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102