ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হবিগঞ্জে সাংবাদিককে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক সাংবাদিককে মারধরের ঘটনায় হাইওয়ে পুলিশের উপপরিদর্শকসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় হাইওয়ে পুলিশের সুপার তাদেরকে প্রত্যাহার করে।

প্রত্যাহারকৃত ব্যক্তিরা হলেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল ফেরদৌস, কবির ও মামুন।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার লোহাখলা এলাকায় একটি ইজিবাইককে আটক করে ৩ হাজার টাকা চাঁদা দাবি করেন টহলরত পুলিশ সদস্যরা। এ সময় বিষয়টি স্থানীয় সংবাদকর্মী দৈনিক হবিগঞ্জের বানীর বাহুবল ‍উপজেলা প্রতিনিধি ছাদিকুর রহমান মোবাইল ফোনে ভিডিও করার সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলীসহ টহলরত পুলিশ সদস্যরা সংবাদকর্মীকে মারধর করে।

এদিকে বাহুবল প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের এমন হামলার বিষয়টি সুষ্ঠু তদন্ত দাবি করেন। এ প্রেক্ষিতে রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102