ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হরতালে কুমিল্লা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪১ বার পঠিত

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।

এদিকে কুমিল্লা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে সারাদেশে আন্তঃপরিবহন চালানোর সিদ্ধান্ত নিলেও দুয়েকটি বাস ছাড়া অধিকাংশ পরিবহন বন্ধ রয়েছে। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

নগরীর জাঙ্গালিয়া বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ঘণ্টারপর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। জেলা ও আন্তঃজেলার সব পরিবহন বন্ধ রয়েছে। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।

মো. জসিম উদ্দিন নামের বোগদাদ পরিবহনের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, সকাল থেকে কাউন্টারে বসে আছি। চালক-হেলপাররা ভয়ে গাড়ি চালাচ্ছেন না।

হেলাল নামের এক বাসচালক জানান, আমাদের মধ্যে ভয় কাজ করছে। যার কারণে গাড়ি চালাচ্ছি না। পরিস্থিতি বুঝে বের হবো।

আরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি চাঁদপুর যাওয়ার জন্য। কোনো গাড়ি পাচ্ছি না। এখন বিকল্প চিন্তা করতে হবে।

এদিকে কথা বলার জন্য এশিয়া এয়ারকন, তিশা, রয়েল ও মিয়ামী কাউন্টারে দায়িত্বে থাকা কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান বলেন, হরতালে জনসাধারণের জানমাল যেন বিঘ্নিত না হয় যে জন্য নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102