রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের কর্মীরা। শনিবার (২৭ মার্চ) দুপুরে মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে শুক্রবারের ঘটনায় হতাহতদের বিচারের দাবি জানান।
এ সময় চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজত কর্মী নিহতের ঘটনার প্রতিবাদ জানান তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করেন।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, শুক্রবারের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ ও সরকারী দলের লোকেরা বাধা দিয়েছে। রোববার ডাকা হরতালে বাধা দেয়া হলে এর পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।