ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হরতালে ১০ হাজার আনসার মোতায়েন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

বিএনপির দ্বিতীয় দফায় ডাকা হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করতে দেশব্যাপী ১০ হাজার আনসার মোতায়েন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
শনিবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা -২ এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আনসার ভিডিপি মহাপরিচালককে পাঠানো নির্দেশনায় বলা হয়, আগামীকাল ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের সব রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের জন্য সারাদেশে অনধিক ১০ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়ন করতে জেলা ম্যাজিস্ট্রেটদের বিষয়টি সমন্বয় করতে বলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102