ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটঘরিয়া থানার এসআই দুলালের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

রোববারের হরতাল ঠেকানোর ব্রিফিং শেষে দুলাল হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে পাবনার আটঘড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৫) মারা গেছেন। শনিবার রাত ১১টার দিকে থানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ডিউটি অফিসার মোহাইমিনুল হক জানান, দেশের চলমান পরিস্থিতিতে রোববারের করণীয় সম্পর্কে ব্রিফিং শেষে দুলাল হোসেন মোবাইল ফোনে কথা বলতে বলতে থানা সীমানার দিকে যায়। সেখানে আগে থেকেই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোকসজ্জা করা ছিল।

তিনি জানান, থানা চত্বরে স্যালুটিং ডায়াচে পতাকা টাঙ্গানোর স্টিলের পাইপের সঙ্গে জরানো ছিল বিদ্যুতের তার। তারের কোনো লিকেজ থেকে সেই পাইপ বিদ্যুতায়িত ছিল। মোবাইলে কথা বলা অবস্থায় দুলাল সেখানে হাত দিলে প্রচণ্ড বৈদ্যুতিক শক পেয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

১৯৯৩ সালে পুলিশে যোগ দেয়া দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102