ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘হরেক বোতলে মদ সেবন শখ ছিল পরীমনির’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

চিত্রনায়িকা পরীমনির বাসায় থরে থরে সাজানো ছিল দেশি-বিদেশি হরেক রকম মদের বোতল। ছোট-বড় এসব মদের বোতল পরীমনির ড্রইং রুম, বেড রুম এমনকী বাথরুমেও রাখা ছিল।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির বাসায় অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা হরেক রকম মদ জব্দ করেন। এ সময় তার কক্ষ থেকে ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস জব্দ করা হয়।

আটকের পর র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, তিনি মদে আসক্ত ছিলেন। হরেক রকম বোতলে ‘মদ সেবন’ তার শখ ছিল।

এদিকে মাদকসহ নায়িকা পরীমনিকে আটকের পর র‌্যাব সদর দফতরে নেয়া হয়েছে। রাত আটটা ১০ মিনিটে তাকে র‌্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। এ সময় পরীমনি একটি চেকশার্ট পরা ছিলেন।

তার আগে বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। প্রায় চার ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, ভয়ঙ্কর মাদক এলএসডি, আইস জব্দ করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার গাড়িচালক ও দারোয়ানকে আটক করা হয়েছে।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মাদক ও ইয়াবা পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102