ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাঁটাহাঁটি করছিলেন এসআই, হঠাৎ ছুরিকাঘাত করলো দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

রবিউল ইসলাম (৩০) নামের পুলিশের এক এসআইকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বগুড়ায়। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার পরে সরকারি আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে ওই এসআইকে। পরে স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এস আই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আমরা খবর পাওয়া মাত্রই রবিউলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছি। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রবিউল আহত অবস্থায় জানিয়েছে, ৪/৫ জন যুবক হঠাৎ করেই তার উপর অতর্কিত হামলা চালিয়েছে। কিন্তু কেন তারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি আহত রবিউল।

এছাড়া বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানিয়েছেন, এসআই রবিউল কলেজে হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করেই কিছু অজ্ঞাত মানুষ তার উপর হামলা চালায়। কেন অজ্ঞাতরা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নই আমরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102