ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাঁটু থেকে কোমর পানিতে ডুবেছে চট্টগ্রাম মহানগর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

তিন দিনের টানা বর্ষণে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে ডুবেছে চট্টগ্রাম মহনগরের অধিকাংশ এলাকা। বাসা বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের নিচতলায় ঢুকেছে পানি। এতে ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাটে পানি জমে থাকায় অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, বাকলিয়ার বিভিন্ন এলাকা, কেবি আমান আলী রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, হালিশহর, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, ফিরিঙ্গিবাজার, রিয়াজ উদ্দিন বাজার, তিন পোলের মাথা, বিমানবন্দর সড়কের ড্রাইডকের সামনের রাস্তাসহ নগরীর অসংখ্য অলিগলি পানিতে তলিয়ে গেছে।

পাশাপাশি খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের আড়তগুলোতেও পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মুরাদপুর এলাকায় কথা হলে মো. শফি বলেন, সকালে বহদ্দারহাট ফ্লাইওভারের পশ্চিম অংশে কোমর পর্যন্ত পানি উঠেছে। অনেক গাড়ি পানিতে আটকা ছিল।

বিকেল সাড়ে তিনটার দিকে কাতালগঞ্জ এলাকায় পথচারী আলাউদ্দিন বলেন, এখানে সামান্য বৃষ্টি হলেই পানি ওঠে। বাসা বাড়ি দোকানপাটে পানি ঢোকে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৮ মিলি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102