ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইকোর্টের সামনে নিহতের হত্যাকারী চিহ্নিত, যে কোনো সময় গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর হাইকোর্টের সামনের রাস্তায় ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়ার পর এবার তার হত্যাকারীকেও চিহ্নিত করা হয়েছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডিএমপির রমনা জোনের এডিসি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাইকোর্ট এলাকায় ছুরিকাঘাতে নিহত হামিদুলের পরিচয় শনাক্তের পাশাপাশি অপরাধীকেও শনাক্ত করা গেছে।

পুলিশ জানায়, ছিনতাইকারীরা এই ঘটনা ঘটিয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে। মূল আসামিকে যে কোনো সময় গ্রেফতার করা হবে।

এদিকে এদিন সকালে নিহতের পরিচয় পাওয়া যায়। তার নাম হামিদুল ইসলাম, সেগুনবাগিচা এলাকায় ডিস লাইনের ব্যবসা করতেন তিনি। তার আনুমানিক বয়স ৪৫ বছর।

প্রসঙ্গত, শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হামিদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক আ. রহমান জানান, হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে ভ্যান নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে লোকজন রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে তার ভ্যানে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। তিনি একাই তাকে হাসপাতালে নিয়ে আসনে। কে বা কারা তাকে ছুরি মেরেছে তা জানাতে পারেননি ভ্যানচালক।

এদিন রাতে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানিয়েছিলেন, তার বাম পায়ে ৩টি ছুরিকাঘাত ও বাম হাতে আঘাত রয়েছে। তার পরনে ছিল কালো সোয়েটার ও গ্যাবার্ডিন প্যান্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102