ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইকোর্টে আরো পাঁচ সংগঠনের রিট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৫৯ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছে আরো পাঁচ সংগঠন। সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

বুধবার ৫টি সংগঠনের পক্ষের আইনজীবী ও বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান এ রিট দায়ের করেন। রিটে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। এছাড়া, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কয়লা বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। পাশাপাশি বাঁশখালীতে শ্রমিকদের সার্বিক অবস্থা জানতে শ্রম অধিদফতরের কাছে একটি প্রতিবেদন চেয়েছি। এছাড়া শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ নিহতের ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দুটি তদন্ত কমিটির রিপোর্ট দেয়ার নির্দেশনা প্রার্থনা করেছি।

এর আগে গত ২২শে এপ্রিল একটি মানবাধিকার সংগঠন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102