ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইতিতে পুলিশের গুলিতে নিহত চার সন্দেহভাজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

প্রেসিডেন্টের হত্যাকারী হিসেবে সন্দেহভাজন চার জনকে গুলি করে হত্যা করেছে হাইতি পুলিশ। একইসঙ্গে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

খবর বিবিসির।

বুধবার নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস।

দেশটির রাজধানী পোর্ট-অব-প্রিন্সে বাকি সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ পাওযা গেছে।

হাইতির পুলিশ প্রধান লিয়ন চার্লস বলেছেন, হামলাকারীদের হত্যা বা গ্রেফতার করা হবে।

বুধবার স্থানীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতি তিনি আরও বলেন, ‘চার ভাড়াটে সন্দেহভাজন খুনিকে হত্যা করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার হয়েছে। এছাড়া জিম্মি পুলিশের তিন সদস্যকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় একদল দুর্বৃত্ত অস্ত্র হাতে প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে ময়েসের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট। গুরুতর আহত হন তার স্ত্রী মার্টিন ময়েস। তাকে চিকিৎসার জন্য ফ্লোরিডায় নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102