ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ হাইতিতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্ঘটনায় এখন পর্যন্ত আহত ৯ হাজার ৯শ ১৫ জন। এখনও নিখোঁজ বহু মানুষ। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন চিকিৎসা সেবা দিতে।

শনিবারের এ ঘটনায় দেশটির হাজারের বেশি ভবন ধসে পড়ে। ১১ বছর আগে হাইতি ভূমিকম্পে চরম বিপর্যয়ে পড়েছিল। সে সময় দুই লাখের বেশি মানুষ মারা যায়। সেই ক্ষতি এখনও পুষিয়ে নিতে পারেনি দেশটি। এর মাঝেই এবারের ভূমিকম্পে আবারও বিধ্বস্ত হলো দরিদ্র দেশটি।

এদিকে, হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি ভূমিকম্পে হতাহতদের স্মরণে দেশটিতে মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করছেন।

স্থানীয় সময় গত শনিবার সকালে হাইতির দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। শক্তিশালী ভূমিকম্পে বাড়ি, গির্জা, হোটেলসহ অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট–অ–প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে। পোর্ট–অ–প্রিন্সেও কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102