ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাইতির প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত
হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি

হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরির দেশত্যাগে নিষেধাজ্ঞা আনা হয়েছে। প্রেসিডেন্ট জোভেনেল ময়িজকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। ফলে তদন্ত চলাকালীন তিনি যেন দেশ থেকে অন্য কোথাও যেতে না পারেন সেজন্যই এই নিষেধাজ্ঞা আনা হয়েছে।

প্রধানমন্ত্রী হেনরির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন দেশটির এক প্রসিকিউটর। প্রেসিডেন্ট ময়িজ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন জোসেফ ফেলিক্স বাদিওর সঙ্গে হেনরির সম্পৃক্ততার বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রসিকিউটর জানিয়েছেন, প্রেসিডেন্ট ময়িজের হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর জোসেফের সঙ্গে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী হেনরি। ফলে এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল অভিযোগ উঠেছে।

গত ৭ জুলাই ময়িজকে নিজ বাড়িতে হত্যা করা হয়। আততায়ীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে তাকে গুলি করে হত্যা করে।

সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝ রাতে হামলা চালায়। দুর্বৃত্তদের গুলিতে আহত হন তার স্ত্রী মার্টিন ময়িজও। আর এ হত্যা মিশনে অংশ নেয় ২৮ জন বিদেশি ঘাতক। ৫৩ বছর বয়সী জোভেনেল ময়িজ ক্ষমতায় আসেন ২০১৭ সালে।

সূত্র : আল জাজিরা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102