ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাওরে মিলল নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬৪ বার পঠিত

কিশোরগঞ্জে হাওরে ঘুরতে এসে পানিতে নেমে নিখোঁজ হওয়া আবিদুর রহমান (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

শনিবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার হাসানপুর হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরের পানিতে নামলে তলিয়ে যান তিনি।

আবিদুর রহমান চট্টগ্রামের রাউজান উপজেলার মোবারকখীল গ্রামের হালদার খান চৌধুরী বাড়ির অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে। তিনি ঢাকার উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার আবিদুর রহমানসহ নয়জন বন্ধু মিলে কিশোরগঞ্জে হাওরাঞ্চলে বেড়াতে আসেন। বিকেল ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায় ট্রলার থেকে হাওরে নামলে পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে শনিবার দুপুর ২টার দিকে হাসানপুর হাওরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মরদেহ করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, উদ্ধার হওয়া মরদেহ করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102