ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাজী সেলিমের স্ত্রী মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৫ বার পঠিত

রাজধানীর পুরান ঢাকায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ২৯ নভেম্বর, রোববার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷ গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যানের পদে ছিলেন তিনি। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা।

এক সময়ের ওয়ার্ড কমিশনার হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমও সম্প্রতি গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার আগে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন। ৩০ নভেম্বর, সোমবার (আজ) বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বলে জানান বেলাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102