ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাটহাজারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৯ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হেনস্থা করার অভিযোগে হাটহাজারি সরকারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে নগর অফিসে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো-চট্টগ্রামের হাটহাজারি সরকারি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (রেজিঃ নং-২০২২০২৪৫২৭৮) মো. নূর হোসেন শাওন এবং একই কলেজের ডিগ্রী পাস এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের (রেজিঃ নং- ১৯১০২১৬৫৫২৯) মোহাম্মদ আব্দুল মান্নান।
বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা জানান, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। তাদের ছাত্রত্ব স্থায়ীভাবে কেন বাতিল করা হবে না-এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উক্ত নোটিশের জবাব ১০ দিনের মধ্যে দেয়ার জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখার জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ১৭ জুলাই দিবাগত রাতে এক ছাত্রীকে হেনস্থা ও যৌন নিপীড়নের ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা চর্চা এবং মূল্যবোধের অবক্ষয় রোধে কাউন্সিলিং করানোর বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় ওই সভায়।

প্রসঙ্গতঃ গত ১৭ জুলাই রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে বন্ধুর সঙ্গে হলে ফেরার পথে এক ছাত্রীকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে কয়েকজন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠে। এসময় তার সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থী ২০ জুলাই হাটহাজারী থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102