ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাটহাজারীতে এ যেন ধুলোর রাজ্য: স্থানীয়দের ক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্রগ্রাম প্রতিনিধি; চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কটির সম্প্রসারণের কাজের কারণে যান চলাচলের পাশাপাশি যাত্রী সাধারণের চলাচল করতে বেশ হিমশিম খেতে হচ্ছে, কারণ সড়কজুড়ে ব্যাপক ধুলোবালি। তাই সড়কটি দিয়ে চলাচলকারী হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার এবং পার্বত্য এলাকা খাগড়াছড়ির হাজার হাজার যাত্রীসাধারণকে নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উক্ত মহাসড়কের হাটহাজারী থেকে নাজিরহাট পর্যন্ত সড়কটিতে দিনের বেলায় ধুলোয় সড়কটি বলতে গেলে প্রায় অন্ধকার থাকে। ফলে যাত্রী ও পথচারীদের চোখ মুখ বন্ধ করে নাক চেপে ধরে সড়কে চলাচল করতে হচ্ছে। জনদুর্ভোগ কমাতে প্রকল্প বাস্তবায়নে পরিবেশবান্ধব ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না, উন্নয়ন কার্যক্রম চলাকালীন বারবার পানি দেয়ার নিয়ম থাকলেও তাও মানা হচ্ছে না।

এ ব্যাপারে স্থানীয় আনিস, আলাউদ্দিন বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের অদক্ষতা ও অবহেলার কারণে এমনটা হচ্ছে। এই মাত্রাতিরিক্ত ধুলাবালির কারণে স্থানীয়রা হাঁচি, কাশি, জ্বর, সর্দিসহ নানা ধরনের চর্মরোগের শিকার হচ্ছেন। এছাড়া অনেকে শ্বাসকষ্ট, যক্ষা, হাঁপানি, চোখের নানা ধরনের রোগ, ব্রঙ্কাইটিসসহ বিভিন্ন রোগে মানুষ আক্রান্তের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
এব্যাপারে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ এর চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102