ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাটহাজারী কিংবদন্তির ১ম পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি; নেই কোন ভেদাভেদ, নেই কোন প্রতিদ্বন্ধী আমরাই বন্ধু, আমরাই কিংবদন্তি।” এই শ্লোগানে “হাটহাজারী কিংবদন্তি” নামক অনলাইন ভিত্তিক সংগঠন এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের নিয়ে গত ৩১ অক্টোবর সংগঠনের যাত্রা শুরু হয়।

গত ৩২ অক্টোবর শনিবার হাটহাজারীর একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই উপলক্ষে সকালে খতমে কুরআন, বর্ণাঢ্য র‌্যালি, স্মৃতিচারণ, প্রীতিভোজ, এতিম ও পথ শিশুদের জন্য খাবারের আয়োজন, শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ অসহায় বন্ধুদের আর্থিক সহায়তা এবং মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাটহাজারী উপজেলায় অবস্থিত বিভিন্ন স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের প্রায় দুইশ জন বন্ধু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে ডাক্তার, ইন্জিনিয়ার, উকিল, সাংবাদিক, প্রবাসী, শিক্ষক, ব্যবসায়ী সহ নানান পেশার বন্ধুরা মিলিত হয়।
আমরাই কিংবদন্তি কেন্দ্রীয় সংগঠনের মডরেটর জনাব ফজলে রাব্বী বলেন, আমাদের সংগঠনের মুল উদ্দেশ্য বন্ধুদের একত্রিত করে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে সামাজিক কর্মকান্ড ও সামাজিক উন্নয়নে ভুমিকা রাখা।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে কোরআন খতম, দোয়া মাহফিল, এতিমদের একবেলা খাওয়ানো, গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন,একজন অসুস্থ বন্ধুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে একটি সুন্দর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ১৫ নভেম্বর ২০১৭ সনে যাত্রা শুরু করে আমরাই কিংবদন্তী গ্রুপ। পক্ষান্তরে মূল গ্রুপের সহযোগী হিসেবে ২০১৮ সনের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের বন্ধুরা ‘আমরা চট্টলার কিংবদন্তী’ হিসেবে সংগঠিত হয়।

এই গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখে আসছে; তারমধ্যে অন্যতম হচ্ছে দেশ জুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ এবং রক্তদান কর্মসূচীসহ বিবিধ কার্যক্রম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102