ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিলে লাফিয়ে আত্মহত্যা, সেই রাজের কথিত ‘প্রেমিকা’ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

রাজধানীর হাতিরঝিলের মহানগর ব্রিজ থেকে পানিতে লাফি দিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজ নামে এক যুবকের আত্মহত্যার ঘটনায় তার কথিত প্রেমিকা মির্জা আক্তার বর্ষাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা নাদিরা বেগম হাতিরঝিল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ঐ প্রেমিকার বিরুদ্ধে মামলা করেছেন।

রোববার রাতে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মেজবা উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাতিরঝিলে পানিতে লাফ দিয়ে বজলু মিরাজ চৌধুরী রাজের আত্মহত্যার ঘটনায় তার মা মামলা করেছেন। এ মামলায় তিনি রাজের কথিত প্রেমিকা মির্জা আক্তার বর্ষাকে আসামি করেছেন। মামলায় তার ছেলেকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ করেছেন বাদী। এ অভিযোগের ভিত্তিতে বর্ষাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. কারিবেল হাসান জানান, শুক্রবার মধ্যরাতে পাঠাওতে করে হাতিরঝিল এসে নামেন বজলু মিরাজ চৌধুরী রাজ। এরপর মানিব্যাগ ও মোবাইল পাঠাও চালকের কাছে দিয়ে বলেন তিনি আত্মহত্যা করবেন। এর পরই তিনি পানিতে লাফ দেন। লাফ দেওয়ার আগে প্রেমিকা বর্ষার মোবাইল নম্বর পাঠাও চালককে দেন। তবে লাফ দেওয়ার সময় বর্ষা ঘটনাস্থলে ছিলেন না। পাঠাও চালকসহ ঘটনাস্থলে আরো দুজন ব্যক্তি ছিলেন। তারা ঐ যুবককে বাধা দেন। তবে রাজ জোর করেই পানিতে লাফ দেন।

ঘটনার পর নিহতের মা নাদিরা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে মির্জা আক্তার বর্ষা নামে এক মেয়ের সম্পর্ক ছিল। মেয়েটি মাদকাসক্ত। আমার ছেলেকে আকাশ ও বর্ষা ডেকে নিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আমার ছেলে পড়াশোনা গ্যাপ হওয়ায় কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। সামনে তার পরীক্ষা ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102