ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল লেকপাড় এলাকা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আবদুল বারী।

বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আবদুল বারীকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন সংলগ্ন হাতিরঝিল লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। পুলিশের ধারণা, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি প্রাণ বাঁচাতে পানিতে নেমে পড়েন। কারণ, তার জামা কাপড় ভেজা ছিলো। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়।

উপ-পুলিশ কমিশনার নাজমুল আরও জানান, ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহত আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজধানীর মহাখালীতে ব্যাচেলর ফ্ল্যাটে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার সকালে গুলশান থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102