ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতির আক্রমণে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু, মাহুত আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮০ বার পঠিত

হাতির আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় মাহুতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি পেশাগত কারণে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এতিমখানা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের ওষুধের দোকানে বসেছিলেন মো. মাসুদুর রহমান মিস্টন। এসময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে তিনি ১০ টাকা দেন। পরে চাঁদা নিয়ে অন্য একটি দোকানির সঙ্গে তর্ক শুরু হয়। বিষয়টি দেখতে মাসুদুর রহমান তার ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে গুরুতর আতহ হন তিনি।

পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার (২ জুলাই) ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102