ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতিয়ার ৪০টি গাঁজা গাছসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে নাহিদ (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪০টি গাঁজা গাছ ও ৫৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে জাহাজমারা ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাহিদ ওই গ্রামের জাহাঙ্গীর আলম প্রকাশ বেচুর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ জাহাজমারা ১নং ওয়ার্ডে বেচুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর থেকে তার ছেলে নাহিদকে ৫৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে নাহিদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘরের পাশের একটি ক্ষেত থেকে ৪০টি গাঁজা গাছ জব্দ করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত নাহিদ গাঁজা গাছের চাষ করে উপজেলার বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102