ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতি তাড়ানোর জন্য নিজের তৈরি ফাঁদেই প্রাণ গেলো যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্ত এলাকায় বন্যহাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষার জন্য ফাঁদ পেতেছিলেন জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক যুবক। পরে নিজের তৈরি ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রাণ হারালেন তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়ইতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম ওই এলাকার প্রয়াত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, জাহাঙ্গীর আলম সীমান্ত এলাকায় পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির আক্রমণ থেকে আমন ধান রক্ষার জন্য জেনারেটরের মাধ্যমে তার সংযোগ দিয়ে ইলেক্ট্রিক শক’র ব্যবস্থা করেন। কিন্তু অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার পরিদর্শক (এস আই) মো. শাহিনুজ্জামান খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে এমন সংবাদে পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102