লালমনিরহাটের হাতীবান্ধায় পাঁচজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে চারজন ভারতীয় ও দুইজন বাংলাদেশি। এ ঘটনায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, ভারতের কোচবিহার জেলার গিতালদহ বড় মরিচা গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট, ইনছার আলীর ছেলে জয়নাল, মজিবুর মিয়ার ছেলে আলমগীর হোসেন, তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম।
শনিবার ওই উপজেলার ভুটিয়া মঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে পৌঁছে দিয়ে চোরাকারবারিরা হাতীবান্ধার ভুটিয়া মঙ্গল এলাকার আমির হোসেন বাড়িতে অবস্থান করছে। এমন খবর পেয়ে ১৫ বিজিবির দইখাওয়া বিওপি’র সদস্যরা তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, আটককৃতরা সবাই চোরাকারবারি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।