ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতীবান্ধায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় মাহিম(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ২৬ এপ্রিল দুপুরে উপজেলার মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়কে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মাহিম উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

জানা গেছে, ফাহিম ও মাহিম দুই ভাই বাই সাইকেলে করে বালু বোঝাই ট্রলির পিছনে পিছনে যাচ্ছিলো। পথিমধ্যে মিলন বাজার-গড্ডিমারী হাটখোলা বাইপাস সড়ক এলাকায় একটি উচু ব্রীজের উপর ট্রলিটি উঠতে গিয়ে ট্রলিটি পিছনে চলে আসে। এতে ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে মাহিম মৃত্যু হয়।
এ বিষয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, এ ঘটনায় ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102