ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতুড়ি-রডের পিটুনিতে ছাত্রলীগ সভাপতি প্রার্থী অচেতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী সজীব মুসল্লিকে (২৫) হাতুড়ি ও রডপেটা করেছে সন্ত্রাসীরা। এতে প্রায় ১২ ঘণ্টা যাবৎ অচেতন অবস্থায় রয়েছেন ঢাকা কলেজের এই শিক্ষার্থী। শনিবার (৯ জানুয়ারি) ভোরে ভূক্তভোগীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

ঢাকা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র সজীব মুসল্লি লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের মুজিবর মুসল্লির ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটির সভাপতি প্রার্থী।

পরিবারের সদস্যরা জানান, সজীব শনিবার ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পাশে গরুর খামারে যায়। এ সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ বলেন, উপজেলা ছাত্রলীগের আসন্ন কমিটির শক্তিশালী সভাপতি প্রার্থী সজীব মুসল্লি। ধারণা করা হচ্ছে, দলীয় প্রতিপক্ষরা তার ওপর এ হামলা চালিয়েছে। সজীবকে হাতুড়ি ও রড দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাড়ের নিচ থেকে শরীরের বিভিন্ন অংশে সজীবকে পেটানো হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সজীবের জ্ঞান ফিরলে তার সঙ্গে কথা বলে মারধরের ঘটনায় কে বা কারা জড়িত তা পরিষ্কার হওয়া যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102