ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাদিসুরের মরদেহ বরগুনায় গ্রামের বাড়িতে, দাফন আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৯ বার পঠিত

লাশ হয়ে মায়ের কোলে ফিরেছেন ইউক্রেনের বন্দরে নোঙর করে রাখা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের নাবিক হাদিসুর রহমান। স্বজনদের শোক ও আহাজারিতে ভারী পুরো এলাকা।

সোমবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে অ্যাম্বুলেন্সে বরগুনার বেতাগীতে পৌঁছায় হাদিসুরের মরদেহ। এলাকার জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত হন। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে গতকাল দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদিসুরের মরদেহবাহী টার্কিশ এয়ারের ফ্লাইটটি পৌঁছে।

তার আগের দিন অর্থাৎ রোববার (১৩ মার্চ) হাদিসুরের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারওয়েজের ফ্লাইটটি রোমানিয়ার বুখারেস্ট থেকে ছাড়ে। তবে ইস্তাম্বুলে এসে অতিরিক্ত তুষারপাতের কারণে ঢাকায় আসা সম্ভব হয়নি। সোমবার অন্য একটি ফ্লাইটে দেশে আনা হয় হাদিসুরের মরদেহ।

প্রসঙ্গত, চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পড়ালেখা শেষে ২০১৮ সালে এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন হাদিসুর। গত ২ মার্চ রকেট হামলায় মারা যান তিনি। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102